ম্যারাথান পেনালটি শুটআউটের ম্যাচ বললেও ভুল হবে না। কারণ আয়াক্স-পানাথিনাইকোসের ম্যাচটির ফল নির্ধারণ করতে হয়েছে ৩৪ শটে। যা এক রেকর্ডও বটে। ২৫ মিনিটের টাইব্রেকার পর্বে শেষ হাসিটা অবশ্য গ্রিক ক্লাব আয়াক্সেরই।
কে জানত, মহানাটকীয়তা অপেক্ষা করছে শুটআউটে। ব্যবধান বের করতে দুই দলকে শট নিতে হয়েছে মোট ৩৪টি! ম্যারাথন এ পেনাল্টি শুটআউটে শেষ পর্যন্ত ১৩-১২ ব্যবধানে শেষ হাসি হেসে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে উঠেছে আয়াক্স।
সর্বশেষ মৌসুমে কনফারেন্স লিগের বাছাই পর্বের প্রথম রাউন্ডে গ্লেনতোরানের বিপক্ষে টাইব্রেকারে ১৪-১৩ ব্যবধানে জিতেছিল জিরা ইউনাইটেড। একটা দিক থেকে অবশ্য সে ম্যাচকে ছাড়িয়ে গেছে গতকালের ম্যাচটি। ২০২৩ সালের ম্যাচে দুদল মিলিয়ে শট নিয়েছিল ২৮টি। এবার ফল করতে লাগল ৩৪ শট।
উয়েফা ইউরোপা লিগের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের প্রথম লেগে গ্রিক ক্লাবটির ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল আয়াক্স। গতকাল বৃহস্পতিবার আমস্টারডামে ফিরতি লেগে ম্যাচের নির্ধারিত সময়ের গোলে একই ব্যবধানে জিতে যায় পানাথিনাইকোস। দুই লেগ মিলিয়ে ১-১ সমতায় থাকা ম্যাচের ফল নির্ধারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো ফল না এলে পেনাল্টিতে যায় ম্যাচ।
ইয়োহান ক্রুইফ অ্যারেনাতে প্রথম পেনাল্টি শটে মিস করেন প্যানাথিনাইকোসের আর্জেন্টাইন রাইট উইঙ্গার দানিয়েল মানচিনি। আয়াক্সের হয়ে পঞ্চম শটটি মিস করেন ডাচ স্ট্রাইকার ব্রায়ান ব্রবি। তিনি অবশ্য পরবর্তীতে আরও একটি শট মিস করেছেন। পাঁচ শট শেষে পেনাল্টিতে দুই দলের স্কোর ৪-৪। পরের তিন শটে দুই দলই দুটি করে শট মিস করেছেন।
এরপর ফল নির্ধারণে চলে টানা শুটআউট। সেখানে দুদলই ১৬তম শটটি মিস করে বসে। টনি ভিলেনার পরের শটটিও ঠেকান আয়াক্স গোলকিপার রেমকো পাসভীর। এরপর আন্তন গাইয়ের শট জালে জড়াতেই আনন্দে মেতে ওঠে আয়াক্স।
ম্যারাথন এ শুটআউটে আয়াক্সের আসল নায়ক দলটির গোলকিপার পাসভীর। পাঁচটি পেনাল্টি ঠেকানোর পাশাপাশি নিজের শটে ঠিকঠাক গোল করেছেন ৪০ বছর বয়সী এ ডাচ গোলকিপার। দীর্ঘ ২৫ মিনিট ধরে চলা নাটকীয় এ টাইব্রেকারের এ ম্যাচ অবশ্য ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসেই জায়গা করে নিয়েছে। টাইব্রেকারে এর চেয়ে বেশি ব্যবধানের ম্যাচ কেবল একবারই দেখেছে ইউরোপিয়ান ফুটবল।
