ক্ষমতা পেয়ে যারা অন্যায় করবা তাদের ফল ভালো হবে না: প্রিন্স মাহমুদ

binOdon 

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৩:০০ পিএম

কোটা সংস্কার আন্দোলনে শুরু থেকে শিক্ষার্থীদের সমর্থন দিয়ে আসছেন দেশের সঙ্গীত জগতের অন্যতম মুখ প্রিন্স মাহমুদ। গত দুদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এরইফলে মুখ খুললেন জনপ্রিয় এই সুরকার। 

বললেন, ক্ষমতা পাইছ মনে করে এখন যারা অন্যায় করবা তাদের ফলও ভাল হবে না। সাবধান হও। অতীত থেকে শিক্ষা নাও। ভুইলো না, ক্ষমতা চোখে ঢাকনি পরায় দেয়। কান মোহর করে দেয়।

  
প্রিন্স মাহমুদ বলেন, দখলের লোভ বড় নাছোড়বান্দা। মুখে বলবা রাস্তা ছেড়ে যাব না আর অন্যায় করে আগামীর আরাম আয়েশের জিন্দেগী বাছবা সেই চিন্তা স্বপ্নেও মাথায় আইনো না। কে কী অবস্থায় আছ সব ছবি তোলা আছে। তোমাদের আত্মীয়স্বজনকেও সাবধান কর। এইটা দখল ওইটা দখল চিন্তা মন থেকে ঝেড়ে ফেল। চোখ কান খোলা রাখ। 

তিনি বলেন, কোনোভাবেই কোনো প্ররোচনায় আইন নিজের হাতে তুলে নিবা না। দেশপ্রেম কিন্তু হাত দিয়ে ছোঁয়া যায় না। ভুলবা না, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করাই দেশপ্রেম। দেশের প্রয়োজনে রাস্তায় থাকবা, ন্যায়ের পক্ষে থাকবা ...

×
সর্বশেষ সর্বাধিক পঠিত