অস্ট্রেলিয়ায় আবার হার এইচপির

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৭:২৭ পিএম

অস্ট্রেলিয়ায় ৯ দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আবারও হারল বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। আগে ব্যাট করে ১৪১ রানের পুঁজি পায় এইচপি। বোলাররা লড়াই করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি এইচপি। পাকিস্তান এ দল ম্যাচ জেতে ৭ বল বাকি থাকতে ৩ উইকেটে।

ডারউইনে আজ ১৪২ রান তাড়ায় ৩ উইকেটে ১১১ রান থেকে ১২৪ রান তুলতে ৭ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান 'এ'। অষ্টম উইকেটে ইরফান খান ও জাহানদাদ খানের ২০ রানের জুটিতে জয় পায় পাকিস্তান 'এ' দল। পাকিস্তান এ দলের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন ওমাইর ই্উসুফ।

ব্যাট হাতে আজ এইচপির শুরুটা আজ ভালো হয়নি। ওপেনার তানজিদ ১৮ রান করলেও জিশান আলম ফেরেন শূন্য রানে, ইনিংসের প্রথম বলেই। আফিফ হোসেন ৪, অধিনায়ক আকবর আলী করেন ১ রান। পারভেজ হোসেন ইমন ২০ বলে ২৭ রান করেন।

৯.২ ওভারে ৫৮ রানে তুলতে ৫ উইকেট হারায় বাংলাদেশ এইচপি। শেষ পর্যন্ত ১৪১ রানের পুঁজি পায় শামীম হোসেন ও মাহফুজুর রহমানের অবিচ্ছিন্ন ৮৩ রানের জুটিতে। ৩৮ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন শামীম। শামীমের ইনিংসে ছিল ৫ চার। মাহফুজুর অপরাজিত ছিলেন ৩২ বলে ৪১ রান নিয়ে। তার ৩২ বলের ইনিংসে ছিল ৫ চার ও ১ ছক্কা।

সিরিজে পঞ্চম ম্যাচে এটি বাংলাদেশের তৃতীয় হার। আগামীকাল পার্থ স্কর্চার্সের মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত