আর্সেনালের শুভ সূচনা

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১০:৩৪ পিএম

গেল মৌসুমে আর্সেনালের সর্বোচ্চ গোলদাতা ছিলেন বুকায়ো সাকা। ২০২৪-২৫ মৌসুমেও দারুণ শুরু করলেন ইংলিশ এই উইঙ্গার। প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটনকে।

সতীর্থের গোলে অবদান রাখার পর নিজে চমৎকার একটি গোল করেন সাকা২৫ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। ডান দিক থেকে সাকার দারুণ ক্রসে বক্সে হেডে জালে বল পাঠান জার্মান ফরোয়ার্ড হাভার্টজ।

৭৪ মিনিটে ব্যবধান বাড়ান সাকা। এবার হাভার্টজের পাস বক্সে ধরে একটু জায়গা বানিয়ে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে বল জালে পাঠান সাকা।

৮০ মিনিটে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা সাকাকে তুলে নিয়ে মাঠে নামান লিয়ান্দ্রো ট্রোসার্ডকে।

ম্যাচে আর্সেনাল গোলের জন্য ১৮টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত