বাংলাদেশের দুই টেস্টই রাওয়ালপিন্ডিতে

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৭:৩৩ পিএম

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট। তবে পিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, করাচি থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যু সরিয়ে নেওয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে।

২১ আগস্ট প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে। ৩০ আগস্ট দ্বিতীয় টেস্ট হবে একই ভেন্যুতে।

করাচির ন্যাশনাল স্টেডিয়াম থেকে ম্যাচ সরিয়ে আনার কারণ হিসেবে সেখানে চলা সংস্কারকাজের কথা বলা হয়েছে। আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে স্টেডিয়ামের সংস্কারকাজ কাজ শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি বিবৃতিতে লিখেছে, ‘নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যু তৈরির বিষয়ে আমাদের নির্মাণ বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, খেলা চলাকালীন যখন নির্মাণকাজ চলবে, সেই শব্দ ক্রিকেটারদের সমস্যায় ফেলবে। এ ছাড়া নির্মাণকাজের ধুলো খেলোয়াড়, অফিশিয়াল, ব্রডকাস্টার ও মিডিয়াকেও সমস্যায় ফেলবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত