ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আজ স্টামফোর্ড ব্রিজে ম্যানসিটি ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক চেলসিকে।
ম্যাচের ১৮ মিনিটে গোল করেন আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির জার্সিতে শততম ম্যাচটা গোল করেই রাঙালেন হালান্ড।
গেল মৌসুমে ২৭ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন হালান্ড। তার আগের মৌসুমেও সর্বোচ্চ গোলদাতা ছিলেন।
৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে শটে ব্যবধান দ্বিগুণ করেন মাতেও কোভাচিচ। সেন্ট্রাল মিডফিল্ডার কোভাচিচ ২০২৩ পর্যন্ত চেলসিতেই ছিলেন।
টানা চার মৌসুম লিগ শিরোপা জিতেছে ম্যানসিটি।
