লুট হওয়া ৮২৬ অস্ত্র ও ২০৭৭৮ গুলি উদ্ধার

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৫:৫৯ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৮২৬টি অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

আজ সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, সারা দেশ থেকে বিভিন্ন ধরনের ৮২৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২০৭৭৮ রাউন্ড গুলি, ১৪৮২টি টিয়ার গ্যাস শেল ও ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

এতে আরও জানানো হয়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চলছে। কারো কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত