সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিন বন্ধের নির্দেশ

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৭:০৫ এএম

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টেলিভিশনের’ সম্প্রচার সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

আইনজীবীদের তথ্য মতে, ১০ আগস্ট সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়। একই সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

শম্পা রহমানের পক্ষে এ রিট আবেদনটি করা হয়। রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মজিবুল হক ভূঁইয়া ও আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ। আহমেদ জোবায়েরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত