ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি অভিনীত ‘স্ত্রী ২’। একের পর এক রেকর্ড ভেঙে চলেছে সিনেমাটি। উদ্বোধনী দিনেই আয় করেছে ৫৪ কোটি রুপি, যার মধ্যে অগ্রিম বুকিং ছিল সাত-আট কোটি রুপি। সপ্তাহের শেষেও এই ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
এর আগে গত বছর স্বাধীনতা দিবসে ‘গদর ২’ মুক্তি পেয়ে ইতিহাস সৃষ্টি করে। ‘ওএমজি ২’ও বেশ ভালো করে এবং ‘ভুল ভুলাইয়া ২’ এত বিশাল হিট করেছিল যে, পরে এর তৃতীয় কিস্তি নির্মিত হয়। এ ছাড়া আগামী মাস এবং পরের বছর ফ্র্যাঞ্চাইজি মুভির তালিকায় যুক্ত হচ্ছে ‘সিংহাম এগেইন’, ‘ওয়ার থ্রি’ থেকে ‘হাউজফুল ৫’।
সিনেমার এসব সিক্যুয়েল নির্মাণ কি নতুন হিট ফর্মুলা? এখানে তাদের জনপ্রিয়তার কারণ কী? তারা কি সব সময় প্রত্যাশা পূরণ করে? বলিউড ইন্ডাস্ট্রির প্রযোজক, পরিচালক, রচয়িতা ও বাণিজ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এই রহস্য উদঘাটন করেছে ই-টাইমস।
ব্র্যান্ড ভ্যালু
ইউনিভার্স মুভি বা একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির মূল বিষয় হচ্ছে এর ব্র্যান্ড ভ্যালু, যা আগেই থাকে। বাণিজ্য বিশেষজ্ঞ তরুণ আদর্শ বলেন, ‘দর্শকদের আকৃষ্ট করার জন্য সিক্যুয়েল নির্মাণ একটি দুর্দান্ত সুযোগ। তবে সিক্যুয়েল বা ফ্র্যাঞ্চাইজি প্রত্যাশার বোঝা নিয়ে আসে। ব্র্যান্ড ভ্যালু প্রথম দিন সাহায্য করে কিন্তু তারপর, যখন মিডিয়া ও সামাজিক মাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া প্রকাশ্যে আসে, তখন আপনি জানতে পারবেন যে আপনার ছবিটি কোথায় দাঁড়িয়ে আছে।’
লেখক-পরিচালক মিলাপ জাভেরি যোগ করেন, ‘হলিউড হোক বা বলিউড, যখন একটি সফল ফ্র্যাঞ্চাইজি থাকে, তখন তা অনেক বেশি সাহায্য করে। এটি একটি বিশাল সুযোগ। ‘স্ত্রী ২’ যা করেছে তা অবিশ্বাস্য। তবে দীনেশ ভিজান ও তার দলকে কৃতিত্ব দিতেই হবে যে তারা এটিকে ‘স্ত্রী ২’ পর্যন্ত তৈরি করেছে। তারা ধাপে ধাপে এটি তৈরি করেছে। আমার মনে হয়, ‘মুঞ্জিয়া’র সাফল্য এক অর্থে ‘স্ত্রী ২’-এর সাফল্যে কাজ করেছে। ‘মস্তি’, ‘ধামাল’ ফ্র্যাঞ্চাইজি, ‘গোলমাল’, রোহিত শেঠির কপ ইউনিভার্স-এর মতো আমাদের অনেক ফ্র্যাঞ্চাইজি সিনেমা আছে যেগুলো জনপ্রিয়।
দর্শকের চাহিদা
ফ্র্যাঞ্চাইজির ব্যর্থতার ঝুঁকি অনেক বেশি কারণ তারা সিনেমাপ্রেমীদের বিমর্ষ ও হতাশ করতে চান না। ‘স্ত্রী’র ক্ষেত্রে সিক্যুয়েল বানাতে ভয়ে ছিলেন পরিচালক অমর কৌশিক। ছবিটির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি অভিভূত কারণ মানুষ সিনেমাটিকে নিজেদের করে নিয়েছে। আপনি যখনই সিক্যুয়েল নির্মাণ করবেন, সর্বদা এটি নিয়ে চিন্তিত থাকবেন। প্রযোজক সিক্যুয়েল চাননি, পরিচালক সিক্যুয়েল চাননি, শুধু দর্শকই চেয়েছিলেন। ছবিতে মানুষ যেভাবে ছোট ছোট জিনিস ধরছে, পরিচালক হিসেবে আমি কৃতজ্ঞ।
ঝুঁকি এবং চ্যালেঞ্জ
অমর কৌশিক ‘স্ত্রী ২’ নির্মাণের সময় তার চিন্তাভাবনা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ‘যখন সিক্যুয়েল নির্মাণ করবেন, তখন আপনাকে সিনেমার মৌলিকত্ব বজায় রেখে নতুন চরিত্র আনতে হবে। সেটা আমার ভাবনায় ছিল। হাস্যরস আমার সিনেমার একটি বড় অংশ এবং আমার লেখক ও আমি, আমাদের উদ্দেশ্য হলো মানুষকে হাসাতে চাই। এই ধরনের পরিস্থিতিতে লেখা কঠিন, কিন্তু যখন আপনার ভালো অভিনেতা থাকে, তখন তারা পর্দায় অনেক কিছু যোগ করে। এটা আমার অর্জন নয়, এতেই বোঝা যায় দলগত প্রচেষ্টা যেকোনো কিছুর জন্য কতটা গুরুত্বপূর্ণ।
মান
একটি বিশাল অংশ রয়েছে যারা মনে করে যে সালমান খান অভিনীত ‘রেস থ্রি’ প্রথম দু’টির মতো ভালো ব্যবসা করতে পারেনি। তবে প্রযোজক রমেশ তৌরানি সাফ জানিয়ে দিলেন, ‘রেস থ্রি’ আসলে প্রথম দুই অংশের চেয়ে বেশি ব্যবসা করেছে। সালমান একজন সুপারস্টার এবং তার সিনেমা যদি একটু কম ব্যবসা করে, তাহলে মানুষ আঙুল তুলতে শুরু করে। প্রথম ‘রেস’ ৬৫ কোটি, দ্বিতীয়টি ১১৮ কোটি এবং ‘রেস থ্রি’ ১৮০ কোটি রুপি আয় করে। এটি সালমান খানের সিনেমা, প্রত্যাশা বেশি ছিল। যা ২০০ কোটি রুপিও অতিক্রম করেনি, তাই মানুষ মনে করে সিনেমাটি ভালো ব্যবসা করেনি। তৌরানি মনে করেন যে বক্স অফিসে স্থান না পেলেও তার উদ্দেশ্য ছিল নতুনদের পাওয়া এবং তারা যে প্রতিক্রিয়া পেয়েছে তা খুব ভালো।
সংযোগ স্থাপন
‘বান্টি অউর বাবলি ২’ ছিল আরও একটি সিক্যুয়েল যা দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ছবিতে অভিষেক বচ্চনের পরিবর্তে ছিলেন সাইফ আলি খান। রচয়িতা মিলাপ জাভেরি মনে করেন, দর্শকদের মনোযোগ ধরে রাখার জন্য সিক্যুয়াল বা ফ্র্যাঞ্চাইজি সিনেমায় কিছু জিনিস প্রয়োজন। তিনি বলেন, ‘মাস্তি’র কথাই ধরা যাক, আমরা ‘মাস্তি ৪’ নিয়ে কাজ করছি। যেখানে প্রথমবারের মতো পরিচালনায় নেই ইন্দ্র কুমার স্যার। তিনি শুধু প্রযোজনা করছেন আর আমি পরিচালনা করছি। ফ্র্যাঞ্চাইজি সিনেমায় কিছু বিষয় থাকলে সফল হয়।
জাভেরি জানান, দর্শকরা প্রত্যেক পর্বে মিল খোঁজার চেষ্টা করে। আফতাব শিবদাসানি, বিবেক ওবেরয় এবং রিতেশ দেশমুখ- এই তিন নায়ককে আমরা ধারাবাহিকভাবে ধরে রেখেছি। ‘মাস্তি’র গল্পটি যাদের বৈবাহিক জীবন নিয়ে সমস্যা এমন পুরুষদের নিয়ে। আমরা সবসময় তাদের হতাশ জীবন এবং বিবাহবহির্ভূত ‘মাস্তি’র সন্ধান করি। কিছু বিষয় সাধারণ, যেখানে আফতাব সর্বদা এই ধারণাটি তৈরি করে। তেমনই ‘ধামাল’-এ জাভেদের চরিত্রটি খুবই ধীরগতির। এটি পপ সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে। সব কিছু প্রত্যেকের মধ্যে সুন্দরভাবে সংযোগ স্থাপন করে।
‘স্ত্রী ২’-এর পরিচালক অমর কৌশিকও বলেন, প্রথম অংশ থেকেই কিছু মৌলিকত্ব থাকতে হবে। যখন একটি সিক্যুয়েল তৈরি হচ্ছে, তখন আপনাকে সিনেমার মৌলিকত্ব বজায় রেখে নতুন চরিত্র আনতে হবে। সেটা আমার মাথায় ছিল। হাস্যরস আমার সিনেমার একটি বড় অংশ এবং আমার লেখক এবং আমি, আমাদের উদ্দেশ্য হলো মানুষকে হাসাতে চাই। এ ধরনের গল্প লেখা কঠিন, কিন্তু যখন আপনার কাছে ভালো অভিনেতা থাকে, তখন তারা পর্দায় অনেক কিছু যোগ করে।
পতন সত্ত্বেও ফিরে আসা!
কেউ অস্বীকার করতে পারবে না যে ইউনিভার্স মুভিগুলো নিয়ে একটি গুঞ্জন তৈরি হয়। রাঠি বলেন, ‘সিনেমার প্রথম দৃশ্য যদি আকর্ষণ না করে তবে এটি ভালো ব্যবসা করবে না। সিক্যুয়েল বা ফ্র্যাঞ্চাইজি হলে প্রথম ও দ্বিতীয় সংস্করণ নিয়ে আগ্রহ থাকে। তাই ‘পুষ্পা ২’ ঘিরে এত গুঞ্জন। তিনি বলেন, ‘টাইগার থ্রি’ ছিল অপ্রতিরোধ্য। আমি এটাকে ‘পাঠান’ বা ‘ওয়ার’-এর সঙ্গে তুলনা করছি না। আমরা এটিও দেখেছি যে আমাদের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলো কিছুদিন পর মুখ থুবড়ে পড়ে। মার্ভেল ইউনিভার্সে এমনটি দেখেছি, যেখানে অ্যাভেঞ্জার্সের পরে আমরা কোনো সিনেমাকে এই ধরণের আকর্ষণ করতে দেখিনি। আবার ‘ডেডপুল’ নিয়ে মার্ভেলের ম্যাজিক দেখছি। তাই এমন নয় যে, একটি সিনেমা খারাপ হলেই ফ্র্যাঞ্চাইজি ফিরে আসবে না। দীনেশ ভিজনের সঙ্গে যেমনটি হয়েছে, রুহির ব্যর্থতার পর ‘ভেদিয়া’ ও ‘স্ত্রী’ নিয়ে ফিরে এসেছেন।
অনলাইন অবলম্বনে এ এস এম বুখারি
এবার হৃত্বিকের সঙ্গী শ্রদ্ধা কাপুর
ব্যারিস্টার সুমন প্রসঙ্গে পিয়া জান্নাতুল, ‘আমি তো ওনার বউ লাগি না’
সহকর্মীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হলেন শ্রদ্ধা! 