চাকরি দিচ্ছে লংকাবাংলা ফাইন্যান্স, কর্মস্থল ঢাকা-চট্টগ্রাম

  • রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্স
  • প্রার্থীকে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ও যোগাযোগে দক্ষ হতে হবে
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১০:০৩ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটিতে ডিপোজিট/লিয়াবিলিটি বিজনেস/ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগে রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।

বিভাগ: ডিপোজিট/লিয়াবিলিটি বিজনেস/ওয়েলথ ম্যানেজমেন্ট।

পদ: রিলেশনশিপ অফিসার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ডিপোজিট, ওয়েলথ ম্যানেজমেন্ট ও যোগাযোগে দক্ষ হতে হবে।

অভিজ্ঞতা: কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের লংকাবাংলা ফাইন্যান্সের ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ০৭ সেপ্টেম্বর ২০২৪।

সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত