সারা দেশের থানাগুলোকে মামলা, জিডি এবং এফআইআর দ্রুত নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তদন্তে বিলম্ব না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মুহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক পরিপত্রে এই আদেশ দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়, প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ও সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ জননিরাপত্তা বিভাগ অবহিত হয়েছে যে কোনও কোনও ক্ষেত্রে কোনও কোনও থানায় জিডি/ এফআইআর/মামলা অসম্মতি/বিলম্ব করা হচ্ছে। এক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে করতে হবে। পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কাজ দীর্ঘায়িত করা যাবে না।
এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠাকল্পে জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্তপূর্বক আইননানুগ ব্যবস্থা গ্রহণ করবে। জনস্বার্থে এই পরিপত্র জারি করা হলো।
গোমতী নদীর বাঁধ রক্ষায় কাজ করছে পাউবো
১২ বছরে পাপনের যত উদ্ভট মন্তব্য