চার দিনে তিন ধাপে ৩ হাজার টাকা বাড়ল সোনার দাম

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২:৩০ এএম

দেশের সোনার বাজারে অস্থিরতা থামছেই না। সরকার পরিবর্তনের পর ১৮ আগস্ট সোনার দাম পরিবর্তনের ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিনের ঘোষণার পর আরও দুবার সোনার দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার সোনার দাম আরও বাড়িয়ে ১ লাখ ২৬ হাজার ৬ টাকা করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এ নিয়ে ৪ দিনে ৩ ধাপে ৩ হাজার ২০ টাকা বাড়ল সোনার দাম। গতকাল বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়া সোনার দাম বেড়েছে। শুক্রবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনার নতুন দাম ২২ ক্যারেটের ভরিতে দাম পড়বে ১ লাখ ২৬ হাজার ৬ টাকা। ২১ ক্যারেটের সোনা ভরিতে পড়বে ১ লাখ ২০ হাজার ২৭৯ ও ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৩ হাজার ৯৮ টাকা। এর আগে গত বুধবার সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই দাম অনুযায়ী, হল-মার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনার ভরি হবে ১ লাখ ২৪ হাজার ৫০২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনা ১ লাখ ১৮ হাজার ৮৩৩, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১ হাজার ৮৬২ ও সনাতনপদ্ধতির সোনার ভরি ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত