এএফসি চ্যালেঞ্জ লিগ

ইস্ট বেঙ্গলের গ্রুপে বসুন্ধরা

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২:৪৫ এএম

২৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নেবে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে হয়েছে গ্রুপ পর্বের ড্র। বসুন্ধরা পড়েছিল পশ্চিমাঞ্চলের ড্রয়ে।  সেখান থেকে বসুন্ধরা কিংস জায়গা পেয়েছে ‘এ’ গ্রুপে। এছাড়া এই গ্রুপে আছে আয়োজক ভুটানের পারো এফসি, ভারতের ইস্টবেঙ্গল এবং লেবাননের নেজমেহ স্পোর্টিং ক্লাব।

এফসি চ্যানেলটিকে বাছাইপর্বে মোট ১২টি দলকে তিন গ্রুপে ভাগ করা হয়েছে। তিন গ্রুপের তিন সেরা এবং সেরা রানার্সআপ দল যাবে পরের ধাপে। এএফসির পরিবর্তিত ক্লাব ফুটবল ফরম্যাটে এবারই প্রথম খেলা হচ্ছে। বাংলাদেশ থেকে কেবল বসুন্ধরা কিংস পেয়েছে সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ। এর আগে চারবার বিলুপ্ত এএফসি কাপের গ্রুপ পর্বে খেলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি বসুন্ধরা কিংস। প্রতিবারই খুব কাছে গিয়ে তাদের হতাশ হতে হয়। এশিয়ার ক্লাব ফুটবলের শীর্ষ স্তর এলিট-টু এর নিচের স্তর হল এএফসি চ্যালেঞ্জ লিগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত