বন্যাকবলিত জেলায় পাউবোর ছুটি বাতিল

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৬:৫১ এএম

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতিতে বন্যাকবলিত সংশ্লিষ্ট জেলার পানি উন্নয়ন বোর্ডের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে এবং তাদের স্ব স্ব কর্মস্থলে অবস্থান করে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সুরমা-কুশিয়ারা, ধলাই, মনু, খোয়াই, পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী ও দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, হালদা নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে পানি উন্নয়ন বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৫৯৭২৮১৫৮, ০১৬৭৪৩৫৬২০৮ এবং ই-মেইল [email protected], [email protected] প্রয়োজনে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। অন্যান্য তথ্যের জন্য সরদার উদয় রায়হান, নির্বাহী প্রকৌশলী, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাপাউবো, ঢাকা (মোবাইল : ০১৩১৮২৩৪৯৬২)-কে বন্যা পূর্বাভাস কেন্দ্রের ফোকাল কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হলো। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত