গাজায় ইসরায়েলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত 

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৬:৩৯ পিএম

গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় ১২ জন নিহত হয়েছে। খান ইউনিস এবং দেইর এল-বালাহতে স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে এ হামলা চালানো হয়। ইসরায়েল- হামাস যুদ্ধবিরতীর আলোচনার মধ্যে হামলার এ ঘটনা ঘটল।

 

জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতী এবং বন্দিদের মুক্তির চুক্তি এখনো দৃশ্যমান।’

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত  ৪০২৬৫ জন নিহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত