প্রথম বন্ধু : আমাকে আর একবার বাঁদর বলে দ্যাখ, মেরে একবারে তোর দাঁত ভেঙে দেব।
দ্বিতীয় বন্ধু : আচ্ছা, মনে কর তোকে বাঁদর বললাম।
প্রথম বন্ধু : তুইও ধরে নে যে, তোকে বাঁদর বললাম।
রোগী : একটি দাঁত তুলতে আপনি দুশো টাকা নেন? পাঁচ সেকেন্ডের একটা কাজের জন্য দুশো টাকা নেওয়া একটু বেশি বেশি হয়ে যায় না?
ডাক্তার : আপনি যদি চান তাহলে আমি দুই ঘণ্টা ধরে দাঁত তুলতে পারি।
গ্রাম থেকে তিনজন লোক খুব শখ করে ঢাকা এসেছে রাজধানী শহর দেখতে। তারা প্রথম লঞ্চে করে সদরঘাট এলো। তারপর গুলিস্তান, বায়তুল মোকাররম, নিউমার্কেট, কমলাপুর রেলস্টেশন ইত্যাদি স্থান ঘুরে ঘুরে দেখতে থাকে কিন্তু সবখানে ভিড় দেখে বিরক্ত হয়ে গেল।
তাদের মধ্যে একজন বিরক্ত হয়ে বলল, দূর! শহর দেখতে এলাম তাও হাটের দিনে? মানুষের জ¦ালায় তো কিছু দেখাও যায় না!
শিক্ষক : নবীন, তুমি একটা চোখ বেঁধে রেখেছ কেন? কী হয়েছে?
নবীন : কিছু না স্যার! আপনি সেদিন বললেন না, ছোট-বড় সবাইকে একচোখে দেখতে, তাই সে ব্যবস্থা করেছি।
প্রথম বন্ধু : তোর চশমাটা একেবারে নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দিয়ে নতুন আরেকটা চশমা কিনে নে!
দ্বিতীয় বন্ধু : চশমাওটা নষ্ট হয়েছে সত্য, কিন্তু ফেলে দিতে বলছিস কেন? ফ্রেম আর গ্লাসটা বদল করে ফেললেই তো আবার ব্যবহার করা যাবে।
