গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নসিমন চালকের মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১২:১৪ এএম

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এনায়েত মোল্লা (১৮) নামে এক নসিমন চালক মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে কাশিয়ানী উপজেলার তালতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনায়েত মোল্লা একই গ্রামের মুনসুর মোল্লার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে নসিমন ধোঁয়ার জন্য এনায়েত মোল্লা বাড়ির পানির মোটরের সুইচ অন করতে গেলে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত