সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন বন্যাকবলিত আশ্রয় কেন্দ্রে বরুড়া থানা পুলিশের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। শুক্রবার (২৩আগষ্ট) রাত ৮ টায় বরুড়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়,শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও এন ডি মুন্সি কলিমুল্লাহ দাখিল মাদ্রাসার আশ্রয় কেন্দ্রের আশ্রয় নেওয়া পরিবারকে খাদ্য সামগ্রী বিরতন করা হয়।
চাল,ডাল,সয়াবিন তেল, চিড়া, পেয়াজ,লবন সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এই কাজে পুলিশের সাথে থেকে সহযোগিতা করেন নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
আশ্রয়কেন্দ্রে থাকা রহিমা বেগম বলেন, ‘পুলিশ দেখে ভয় পেয়েছিলাম। পরে দেখি তারা খাদ্য সামগ্রী দিচ্ছে আমাদের। খুব কষ্টে দিন কাটছিল। ত্রাণ পেয়ে ভালো লাগছে।’
বরুড়া থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ‘পুলিশ সব সময় মানুষের সেবায় কাজ করে। আমাদের মাননীয় আইজিপি স্যার ও জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা আজ লক্ষীপুর ইউনিয়নের মোট ৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করি। এই ধারাবাহিকতা যতদিন বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন অব্যাহত থাকবে।’
দেশের ১২ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৮ লাখ মানুষ, ১৫ জনের মৃত্যু
আকস্মিক এই বন্যা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এর জন্য দায়ী কে?