সামাজিক ও ব্যবসায়িক উদ্যোগে গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড শীর্ষস্থানীয় পাবলিক রিলেশনস সংস্থা ব্যাকপেজের সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি করেছে। মিরপুরে অবস্থিত গ্রামীণ টেলিকম ভবনে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর আয়োজিত হয়। অনুষ্ঠানে গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের পক্ষ থেকে এর ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ; সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা এবং ব্যাকপেজ পিআরের ডিরেক্টর আশিক ইকবালসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
