ফ্রান্সের বিমানবন্দর থেকে টেলিগ্রামের প্রধান নির্বাহী গ্রেপ্তার

  • ফ্রান্সের একটি বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছে টেলিগ্রামের সিইও পাভেল দুরভ
  • টেলিগ্রামের সাথে সম্পর্কিত অপরাধের জন্য তাকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৯:৫৮ এএম

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভ গ্রেপ্তার হয়েছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলীয় একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ।

দুরভের প্রাইভেট জেট লে বোর্গেট বিমানবন্দরে অবতরণের পরই তাকে গ্রেপ্তার করা হয়। পাভেল দুরভ তার ব্যক্তিগত জেটে ফ্রান্সে গিয়েছিলেন।

রোববার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কর্মকর্তাদের মতে, জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের সাথে সম্পর্কিত অপরাধের জন্য একটি ওয়ারেন্টের অধীনে ৩৯ বছর বয়সী দুরভকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন পাভেল দুরভ। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক এবং উইচ্যাটের পরে টেলিগ্রাম অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে স্থান পেয়েছে।

টেলিগ্রাম অ্যাপটি রাশিয়া, ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে বিশেষভাবে জনপ্রিয়। অবশ্য ব্যবহারকারীর ডেটা হস্তান্তর করতে অস্বীকার করার পরে ২০১৮ সালে রাশিয়ায় অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু ২০২১ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত