অতিরিক্ত সচিব হলেন ১৩১ কর্মকর্তা

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৩:৩২ পিএম

প্রশাসনের ১৩১ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এসব কর্মকর্তারা পতন হওয়া আওয়ামী লীগের সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন।

আজ রবিবার (২৫ আগস্ট) পদোন্নতির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর, কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদান পত্র দাখিল করবেন। অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যে তারিখে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন এরপর যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।

এতে আরো বলা হয়, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ, ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন, বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সরাসরি জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা ই-মেইলে ([email protected]) যোগদান পত্র দাখিল করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত