লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৫ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর খিয়ামে গাড়িতে ড্রোন হামলায় একজন এবং টিরি গ্রামে দুজন নিহত হন। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
রবিবার (২৫ আগস্ট) সকালে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহর হামলার প্রস্তুতি নস্যাৎ করতেই বিমান হামলা চালানো হয় বলে দাবি করে ইসরায়েলের সামরিক বাহিনী।
এর আগে ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাক নিশানা করে ৩২০টির বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গত জুলাই মাসের শেষ দিকে সশস্ত্র সংগঠনটির কমান্ডার ফুয়াদ শোকর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
লেবাননের রাজধানী বৈরুত থেকে আল-জাজিরার সংবাদদাতা জেইনা খোদর বলেন, ইসরায়েলের হামলার বেশির ভাগের লক্ষ্যবস্তু ছিল সীমান্ত এলাকা। পাল্টাপাল্টি এ হামলায় সীমান্তজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
২৪ দিনে রেমিট্যান্স এল ২০ হাজার ৬০০ কোটি টাকার