আবারও খোলা হলো কাপ্তাই বাঁধের জলকপাট

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১০:০৪ পিএম

আবার আজ রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছাড়া হলো কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট। এবার প্রতিটি জলকপাট দিয়ে ৪ ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় কাপ্তাই লেকের পানির লেভেল ছিল ১০৮.৬০ ফুট  মীনস সি লেভেল। 

এর আগে আজ সকাল ৮টায় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হলেও দুপুর ২টায় সবগুলো জলকপাট বন্ধ করে দেওয়া হয়। 

কিন্তু বিকেলে কাপ্তাই লেকে পানির লেভেল বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের। তবে এই পানি ছাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হবার সম্ভাবনা নেই বলে জানায় পিডিবি কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত