রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে অস্ত্র দিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
মঙ্গলবার (২৭ আগস্ট) মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার পররাস্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা এখন আবারও নিশ্চিত করছি যে, আগুন নিয়ে খেলবেন না যার পরিণতি ভয়াবহ হতে পারে।’
গত ৬ আগস্ট রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় সবচেয়ে বড় বিদেশি আক্রমণ হিসেবে মনে করা হচ্ছে কুরস্কের ওই হামলাকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বারবার ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আসছে।
এক মাসে রেকর্ড ৫৪ কোটি ডলার সংগ্রহ কমলা হ্যারিসের