হাসনাত আবদুল্লাহর খোঁজ নিলেন তারেক রহমান

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৫:২০ পিএম

সচিবালয়ের সামনে আনসারদের হামলায় গুরুতর আহত হয়ে সিএমএইচে ভর্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহর খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সিএমএইচে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

আনসারের হামলায় গুরুতর আহত হয়ে সচিবালয়ের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকলে বিএনপির নেতাকর্মীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন এবং সঙ্গে সঙ্গে আইসিইউর ব্যবস্থা করেন। তার গুরুতর আহতের খবর শুনে সে সময় ঢাকা মেডিকেলে ছুটে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ডা. রফিকুল ইসলামসহ ড্যাবের চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত