গাজী টায়ার্সের কারখানায় ফের জ্বলে উঠেছে আগুন

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৮:৩৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ার্স কারখানার ছয়তলা ভবনে আবার আগুন জ্বলে উঠেছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মন্নান এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই ভবনে কিছুটা ফ্লেম এখনো রয়েছে। কারণ ভেতরে সব প্লাস্টিক আর রাবার। এগুলো গলে গলে পড়ে উত্তাপ থেকে আগুন ধরে যায়। তবে এ আগুন ছড়ানোর কোনো সুযোগ নেই। ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানান তিনি।

এর আগে গত রবিবার রাত সাড়ে ৯টার পর রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ার্স কারখানায় আগুন লাগে। দীর্ঘ প্রায় ২২ ঘণ্টা পর সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার ভোর ৫টায় আগুন নেভানোর কথা জানালেও বিকেল থেকে ফের ভবনটিতে আগুন জ্বলে ওঠে। সন্ধ্যার পর রাতে আগুনের তীব্রতা বাড়ে। এ ঘটনার পর অন্তত ১৭৫ জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন স্বজনরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত