ফারুকের নেতৃত্বাধীন প্রথম বোর্ডসভা শুরু

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৫:২৬ পিএম

ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটায় সভাটি শুরু হয়। সবার আগে বিসিবিতে হাজির হন সভাপতি ফারুক। এরপর একে একে উপস্থিত হন আকরাম খান, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজনরা।

গত ২১ আগস্ট জরুরি বোর্ড সভা ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেদিনই আনুষ্ঠানিকভাবে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন।

এরপর নতুন বোর্ড সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। সপ্তাহের ব্যবধানে আজ আরেকটি জরুরি বোর্ড মিটিংয়ে বসতে যাচ্ছে বিসিবি।

গুরুত্বপূর্ণ সভায় অলরাউন্ডার সাকিব আল হাসান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বলে আভাস পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করে বিসিবির পরিচালক আকরাম খান জানান, সভায় অমিমাংসিত থাকা কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। এছাড়া বিসিবির স্ট্যান্ডিং কমিটিও গঠন হবে আজ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত