৯ বছর পর যুবাদের হাত ধরে শিরোপার মুখ দেখলো বাংলাদেশের পুরুষ ফুটবল। ২০১৫ সালে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর থেকে শুরু হওয়া খরা মেটালেন মিরাজুল-নোভারা। নেপালের আনফা কমপ্লেক্সে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দল। সাফ চ্যাম্পিয়ন এ দলটিকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, 'আমাদের খেলার অঙ্গন থেকে দুইটা ভালো খবর এসেছে। একটা হচ্ছে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়ন ২০২৪, এটাতো বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। আজকে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত যে, আমরা তাদের জন্য একটা সংবর্ধনার আয়োজন করব।'
সাফে নারীদের হাত ধরে বেশ কিছু সাফল্য এলেও পুরুষদের দলটি পিছিয়ে ছিল। অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে এবারই প্রথম শিরোপা পেলেন বাংলার যুবারা। ২০২২ সালের গত আসরে রানার-আপ হয়েছিল দলটি। আজ সাড়ে ৪টা নাগাদ দেশে ফেরার কথা রয়েছে কোচ মারুফুল হকের চ্যাম্পিয়ন দলটির।
শাহিন আফ্রিদি আউট, আবরার আহমেদ ইন
সাকিবের সমালোচনা করা আসিফ নজরুল ছিলেন ‘সাকিবভক্ত’