দেশের ১১ জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ। এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সাধারণ মানুষের পাশাপাশি বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছেন বিনোদন জগতের মানুষও। কেউ সংগ্রহ করছেন ত্রাণ, সশরীরে কেউ হাজির হয়েছেন বন্যাকবলিত এলাকাগুলোতে, কেউ বা তৈরি করেছেন গান, আবার কেউ কনসার্টের মাধ্যমে সংগ্রহ করছেন তহবিল।
বিনোদন জগতের অন্য সবার মতো বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি। বন্যাকবলিত এলাকায় নৌকায় করে সশরীরে ত্রাণ নিয়ে গেলেন বুবলি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বন্যার্তদের সহযোগিতা আহ্বান জানিয়েছেন এ অভিনেত্রী।
ফেসবুক পোস্টে বুবলি লিখেছেন, ‘নোয়াখালি বন্যা কবলিত এলাকায়’ বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি। সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্থ মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহারসামগ্রী জমা হয়েছে কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করবো বন্যার্তদের কাছে যেনো তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।
৮ বছর বয়সেই বাবার যৌন লালসার শিকার হই: খুশবু