পশ্চিম তীর

আগ্রাসনের মধ্যেই সাড়ে ১০ হাজার ফিলিস্তিনি গ্রেপ্তার

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৫:১০ পিএম

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরের ১০ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। সম্প্রতি এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, চলতি সপ্তাহে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে আরও ২৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল সরকার। আর বুধবার সকাল থেকে পশ্চিম তীরে মোট বন্দির সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। খবর আইআরএনএর।

তীরের উত্তরাঞ্চলের সাবেক হামাস নেতা হুসাম বাদরান আল-জাজিরাকে বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলিদের ব্যাপক সামরিক হামলা প্রমাণ করে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন ও অপরাধের জন্য তাদের কোনো অজুহাতের প্রয়োজন নেই। ইহুদিবাদী শত্রু শক্তি ও শক্তির ভাষা ছাড়া আর কিছুই বোঝে না।

গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং এই ভূখণ্ড জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, পশ্চিম তীরে শত্রুদের সামরিক অভিযান ব্যর্থ হতে চলেছে। ফিলিস্তিনি তরুণ প্রজন্ম প্রতিরোধের নেতৃত্ব দেবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত