বিগত ২০০৮ সালে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার পর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে আর দেখা যায়নি বিএনপি'র নেতাকর্মীদের। এমনকি কনস্যুলেটে অনুষ্ঠিত জাতীয় দিবসগুলোতেও আমন্ত্রণ জানানো হতো না বিএনপিসহ বিরোধী দলের কোনো নেতাকর্মীকে।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশের পাশাপাশি বহির্বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও রাজনৈতিক পট পরিবর্তনের হাওয়া লেগেছে ।
সৌদি আরবসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে বাংলাদেশর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেশে ডেকে পাঠান। এদিকে সৌদি আরবের রাষ্ট্রদূত সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী দেশে ফেরত না গিয়ে অন্য দেশে চলে গেছেন।
এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে দলটির কোনো নেতাকর্মীকে আর দেখা যায়নি।
গতকাল শুক্রবার (৩০ আগস্ট) জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের নব নিযুক্ত কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের সাথে সৌদি আরব বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সৌদি আরব প্রবাসীদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে সম্প্রতি বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের সময় দেশটির আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটককৃত প্রবাসী বাংলাদেশীদের দ্রুত মুক্তি ব্যবস্থা করার জন্য কনসাল জেনারেলের হস্তক্ষেপ কামনা করেন মীর মনিরুজ্জামান তপন।
প্রবাসীদের দ্রুততম সেবা প্রদান, ফ্রী ভিসার নামে সৌদি আরবে এসে প্রবাসীদের নানামুখী সমস্যা এবং সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে গ্রেপ্তার হওয়া প্রবাসীদের আইনি সহায়তা প্রদানে উদ্যোগ নেয়া হবে বলে জানান কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির। তিনি বলেন, ‘কনসাল জেনারেলের অফিস প্রবাসীদের জন্য সব সময় খোলা থাকবে। যে কোনো সমস্যায় প্রবাসীরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীরা সচেষ্ট থাকবেন।’
এসময় আরও উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপি'র সভাপতি সি আই পি কেফায়েত উল্লাহ কিসমত চৌধুরী, সৌদি আরব বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মঈন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি শেখ মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সৌদি আরব জেদ্দা মহানগর বিএনপির আমিনুল ইসলাম, সৌদি আরব কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মৌলানা আছাব উদ্দিন, সৌদি আরব উলামা দলের সভাপতি সুলেমান ভুট্টো, জেদ্দা মহানগর যুবদলের সভাপতি আলাউদ্দিন, রহিল উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, সোহাগ মজুমদার, সাখাওয়াত হোসেন, ফরহাদ হোসেন রুমি সহ কনস্যুলেটর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আ.লীগ নেতা পান্নার মরদেহ আজ হস্তান্তর করবে ভারত
শেষবার ফোন করে মাসুম বলেছিল— মা আমি ভালো নেই, ওরা আমাকে মারছে
মেট্রোরেল নির্মাণের খরচ উঠতে লাগবে ৪৫ বছর
চারদিকে পানি, ঘরের ভেতর দাফন করা হয় প্রিয়বালাকে
পদ্মা সেতু থেকে এক বছরের আয় এসেছে দুই বছরে