বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীকে তুলে এনে মারধরের অভিযোগে নীলফামারীর দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) নীলফামারী পুলিশ সুপার (এসপি) মো. মোকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যাহার করা ২ পুলিশ কর্মকর্তা হলেন- জেলার সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কল্লোল কুমার দত্ত ও সৈয়দপুর থানার ওসি শাহ আলম। তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুজনের ভূমিকা নানা প্রশ্নের জন্ম দেয়। অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে সৈয়দপুর থানার ওসি শিক্ষার্থীকে তুলে এনে বেদম মারধর করেন। এ নিয়ে নির্যাতনের শিকার শিক্ষার্থীরা অভিযোগ করে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে শনিবার সকালে দুই পুলিশ কর্মকর্তকে প্রত্যাহার করা হয়।
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় পার্টির বৈঠক সন্ধ্যায়