এনআরবি ব্যাংকের কালামপুর শাখার উদ্বোধন

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১০:১৩ পিএম

ঢাকার ধামরাইয়ে এনআরবি ব্যাংকের কালামপুর শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ধামরাইয়ের কালামপুরে এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক মির্জা মো. ইয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এ কে এম আবদুল্লাহ আল নোমান, কালামপুর বণিক সমিতির সভাপতি মো. আব্দুল নোমন, ব্যাংকের রিটেইল বিভাগের প্রধান ওলি আহাদ চৌধুরী ও কোম্পানি সচিব মো. রেজাউল করিমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তি ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত