জিয়া পরিবার কখনও অন্যায়ের সঙ্গে আপস করে না উল্লেখ করে কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপস করে নাই। আমরা কখনও দেশ ছেড়ে পালিয়ে যাই নাই।
আজ রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিভাগীয় যুবদলের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে 'বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা' শীর্ষক এক মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদ স্বৈরাচার সরকার কিভাবে পালিয়ে গেছে, সেই সঙ্গে তার লোকজন পালাতে গিয়ে কিভাবে ধরা খায় তা দেশবাসী দেখেছে। আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে। সেই জন্য যুবদল এমন কোনও কাজ করবেন না, যাতে করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার হাজার মাইল দূরে বসে বিএনপির নেতৃত্ব ও পরিচালনা করছেন উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমানে আমরা একটি অন্তবর্তীকালীন সরকারের সময় পার করছি। তাই দেশনায়ক তারেক রহমান বিএনপি ও যুবদলকে একটি শক্তিশালী মাঠের দল হিসাবে গড়ে তুলতে চান, যুবদল সবসময়ে রাজনীতিতে একটি বড় ভূমিকা পালন করে।
এ সময় তিনি দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিনের ওপর হামলা ও যুগান্তর ফটো সাংবাদিক শামীম আহমেদকে পুলিশ কর্তৃক নির্যাতনের জন্য নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় যুবদল সহসভাপতি অ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, বিভাগীয় যুবদল সহ সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পিপলু, জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম জাহান, বরিশাল উত্তর জেলা যুবদল সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদসহ বরিশাল বিভাগীয় যুবদল নেতৃবৃন্দ।
দখলবাজি-চাঁদাবাজি-সন্ত্রাস বিএনপির অভিধানে নাই: প্রিন্স
অনিশ্চয়তায় ছাত্রলীগ নেতাকর্মীদের শিক্ষাজীবন