বন্যায় মৃত্যু বেড়ে ৭১, ফেনীতেই ২৮ জন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম

চলমান বন্যা পরিস্থিতিতে সারা দেশের ৯ জেলায় ৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফেনীতে মৃত্যু হয়েছে ২৮ জনের। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় জানানো হয়, বন্যায় ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ এক সপ্তাহের মধ্যে করা হবে।

১১ টি জেলায় ৬৮ টি উপজেলায় ৫ লাখ ৮২ হাজার ১৫৫ টি পরিবার পানিবন্দি আছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফেনীতে ২৮, কুমিল্লায় ১৯, নোয়াখালীতে ১১, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ এবং মৌলভীবাজারে ১ জন মারা গেছেন। নিখোঁজ ১ জন (মৌলভীবাজার)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত