সিরাজগঞ্জের চান্দাইকোনায় ইস্টার্ন ব্যাংকের ৩৮ তম উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। ইস্টার্ন ব্যাংক উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের চান্দাইকোনায় ব্যাংকের ৩৮ তম উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইবিএল আউট স্টেশন প্রধান ইশতিয়াক আহমেদসহ ব্যাংকের সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশব্যাপী জনসাধারণকে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইবিএল ক্রমান্বয়ে তাদের উপ-শাখা নেটওয়ার্ক বিস্তৃত করছে।
×
