সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকিং খাতের বেসরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে এজেন্ট ব্যাংকিং বিভাগে ব্যাংক রিপ্রেজেন্টেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ইস্টার্ন ব্যাংক পিএলসি।
বিভাগ: এজেন্ট ব্যাংকিং।
পদ: ব্যাংক রিপ্রেজেন্টেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা: ভালো কম্পিউটার দক্ষতা (এমএস অফিস, ইন্টারনেট, ই-মেইল হ্যান্ডলিং, ইত্যাদি)।
অভিজ্ঞতা: অনুরূপ কাজের ৬ মাসের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: উল্লেখ নেই।
কর্মস্থল: দেশের যেকোন স্থান।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৪।
সূত্র: বিডিজবস।
