মাধুরীকে শাড়ি উপহার দিলেন ঋতুপর্ণা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম

বলিউড তারকা মাধুরী দীক্ষিত কলকাতায় আসবেন, এমন খবর আগেই মিলেছিল। সেই খবরে অভিনেত্রী শহরে পা রাখলে তার সঙ্গে দেখা করতে ছুটে যান ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউড অভিনেত্রীর কাছে যেন পুরো ব্যাপারটি ছিল ‘ফ্যানগার্ল মোমেন্ট’। পরস্পরকে অভিবাদন জানালেন দুই অভিনেত্রী। চলল সাজের প্রশংসা বিনিময়। এরপর নিজের সংগ্রহ থেকে মাধুরীকে একটি শাড়ি উপহার দিলেন ঋতুপর্ণা।

এরপর দুজন মাতৃত্ব নিয়ে কথা বললেন। দু’জনের সন্তানই পড়াশোনার সূত্রে মার্কিন মুলুকে থাকেন। ছেলে বিদেশ-বিভুঁইয়ে, তাই দুশ্চিন্তা থেকেই যায়। মাঝেমাঝে ছেলেকে দেখতে দেশের বাইরে পাড়ি দেন দুই মা। নিজেদের মধ্যে শেয়ার করে নিলেন সেই অভিজ্ঞতা।

ঋতুপর্ণা জানালেন, মাধুরীর বিয়ে হওয়ার পরে টলি অভিনেত্রীকে তার ঘনিষ্ঠেরা বলতেন, ‘দেখো, তোমার স্বামী বাইরে থাকেন। মাধুরীর স্বামীও বাইরে থাকেন।’ মাধুরীকে সেই কথা জানাতেই হাসিতে ফেটে পড়েন দু’জনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত