জুলাই গণঅভ্যুত্থানের একমাস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ রাজধানীর কয়েটি এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিননিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায় শহীদি মার্চ।
এর আগে বিকেল সাড়ে ৩টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদী মার্চ শুরু হয়। এতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ লাখো মানুষ অংশ নেন। মার্চ চলাকালে আশপাশের দোকানিরা হাত নাড়িয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের পাশাপাশি শহীদ পরিবার, পেশাজীবী, শ্রমিকসহ সাধারণ মানুষ শহীদি মার্চে অংশ নিয়েছেন।
দুপুর দুইটার মধ্যেই শহীদি মার্চ কর্মসূচিতে অংশ নিতে দলে দলে হাজারো ছাত্র-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমবেত হন। আগতদের বেশির ভাগের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। বেলা আড়াইটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিতে শুরু করে।
এ সময় শিক্ষার্থীরা ‘সফল হোক সফল হোক, শহীদী মার্চ সফল হোক’, ‘শহীদদের কারণে, ভয় করি না মরণে’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’- এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
‘দ্য লাস্ট ওয়ার্ড’ নিয়ে কোরিয়ায় ইমতিয়াজ বর্ষণ
অনুমতি ছাড়া সেন্টমার্টিনে যেতে পারবে না পর্যটকরা