‘মানুষখেকো’ এই কুমিরের ৬ স্ত্রী, সন্তান ১০ হাজার!

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম

বিশ্বের প্রাচীনতম কুমির হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘হেনরি’ নামে এক কুমির। ৭০০ কেজি ওজনের ১৬ ফুট লম্বা এ কুমিরের রয়েছে ৬ স্ত্রী ও হাজার হাজার বাচ্চা। নীল নদের ১২৩ বছর বয়সী মানুষখেকো এ কুমিরের নামকরণ করা হয় বিখ্যাত শিকারি হেনরি নিউম্যানের নামে।

জানা যায়, হেনরির জন্ম বতসোয়ানার ওকাভাঙ্গো ডেল্টায়, যা একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। যেখানে ১৯০০ সালের ১৬ ডিসেম্বর এ কুমিরের জন্ম। ভয়ঙ্কর দাঁত এবং বিশাল শরীরের জন্য বিখ্যাত হেনরি এখন বৃহত্তম জীবিত কুমির বলে মনে করা হয়, যার দৈর্ঘ্য প্রায় একটি মিনিবাসের সমান।

বরং ১৯ শতকের গোড়ার দিকে বতসোয়ানার আদিবাসীদের কাছে এক আতঙ্ক ছিল কুমির হেনরি। শিশুদের শিকার করে খেয়ে ফেলার জন্য এ কুমিরের কুখ্যাতি ছিল। এ অবস্থা থেকে মুক্তির জন্য আদিবাসীরা তখনকার খ্যাতিমান শিকারি হেনরি নিউম্যানের সাহায্য চেয়েছিল, যার নামে কুমিরটির নামকরণ করা হয়েছে। কিন্তু হেনরি কুমিরটিকে শিকার না করে আজীবনের জন্য বন্দি করে রেখেছিলেন।

গত তিন দশক ধরে হেনরি দক্ষিণ আফ্রিকার স্কটবার্গের ক্রোকওয়ার্ল্ড কনজারভেশন সেন্টারে বসবাস করছেন। সেখানে তার আকার এবং বয়স দর্শনার্থীদের বিস্মিত করে চলছে, যা তাকে বন্দিদশায় প্রাচীনতম কুমির হিসেবে পরিণত করেছে। তার মানুষখেকো অতীত চিড়িয়াখানার আকর্ষণ হিসেবে কাজ করে।

হেনরি নীল নদের কুমির, সাব-সাহারান আফ্রিকার ২৬টি দেশে এ প্রজাতির কুমির রয়েছে। হিংস্র প্রকৃতির জন্য পরিচিত এসব কুমির প্রতি বছর শত শত মৃত্যুর জন্য দায়ী। তবে হেনরি সবচেয়ে বয়স্ক কুমির হলেও সবচেয়ে বড় কুমির অস্ট্রেলিয়ায় বসবাসকারী ১৬ ফুট লম্বা লবণাক্ত পানির ‘ক্যাসিয়াস’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত