সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদান

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬ এএম

সোনালী ব্যাংক পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী গতকাল বৃহস্পতিবার পর্ষদ সভায় যোগদান করেছেন। প্রধান কার্যালয়ে পৌঁছালে সর্বস্তরের নির্বাহী এবং কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ হতে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিইও অ্যা- এমডি মো. আফজাল করিম। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজাররাসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। গত ২৮ আগস্ট সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত