বন্যার্তদের পুনর্বাসনে শাহজালাল ইসলামী ব্যাংক চৌমুহনী শাখার আর্থিক সহায়তা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চৌমুহনী শাখা ৭ সেপ্টেম্বর নোয়াখালী জেলার চৌমুহনী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে আর্থিক সহযোগিতা করেছে। 

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোঃ জাফর ছাদেক, এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের চৌমুহনী শাখা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে আর্থিক অনুদান হিসেবে নগদ অর্থ প্রদান করেন। 

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান এবং ৬ শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চৌমুহনী শাখার ব্যবস্থাপক আবদুল হান্নান, বক্সিরহাট শাখার ব্যবস্থাপক মাসুদুর রহমান, চৌমুহনী শাখার বিনিয়োগ ইনচার্জ শাহাদাত হোসেন, চৌমুহনী এবং বক্সিরহাট শাখার কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত