অন্তর্বর্তী সরকারের প্রথম বিজ্ঞাপনে নিরব

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশে গঠিত হয় অন্তুর্বর্তীকালীন সরকার। তাদের হাত ধরে নতুন স্বপ্নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উপদেষ্টা কমিটি গঠনের পর নতুন দেশে জনসচেতনতা বৃদ্ধি করতে ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছেন তারা। তারই একটি অংশ হিসেবে আজ থেকে শুরু হয়েছে এই সরকারের প্রথম জনসচেতনতামূলক বিজ্ঞাপনের শুটিং। আর নতুন এই সরকারের প্রথম বিজ্ঞাপনের মডেল হলেন চিত্রনায়ক নিরব। 

সরকারি এই বিজ্ঞাপনটির শুটিং হচ্ছে মানিকগঞ্জে। ইউনিসেফের অর্থায়নে এবং তথ্য মন্ত্রণালয়ের অধীনে এই বিজ্ঞাপনটি নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। পরিচালনায় রয়েছেন মাহবুবা ফেরদৌস।

বিজ্ঞাপনের শুটিংয়ের একটি দৃশ্যে চিত্রনায়ক নিরব

চিত্রনায়ক নিরব দেশ রূপান্তরকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন দেশ পেয়েছি আমরা। যারা এই মুহূর্তে উপদেষ্টা কমিটিতে রয়েছেন তাদের হাত ধরেই এগিয়ে যাবে দেশ। নতুন এই দেশের প্রথম সরকারি বিজ্ঞাপনের মডেল হতে পেরে অবশ্যই ভালো লাগছে। এই মুহূর্তে মানিকগঞ্জে চলছে টিভিসির শুটিং। এখানে আমার সঙ্গে শতাধিক সহশিল্পী কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে তাপদাহ নিয়ে। যেখানে জনসাধারণকে গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পানসহ নানা ধরনের সচেতনতামূলক পরামর্শ দেওয়া হবে।’

জানা গেছে, খুব শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত