শিক্ষার্থীদের ওপর হামলা, দুই শ্রমিকের কারাদন্ডে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ এএম

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে এই মানববন্ধন শেষ করে চলে যাওয়ার পথে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রীদের লাঞ্ছিত ও ছাত্রদের ওপর হামলা করেন ট্রাকশ্রমিকরা। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গতকাল বিকেলে দুই শ্রমিককে এক বছর করে কারাদন্ড দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার।

জানা যায়, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদকে গত রবিবার বদলির আদেশ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত