শেখ হাসিনা সরকারের পতনের দিন সারা দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অস্ত্র গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটে। এখন পর্যন্ত লুটকৃত ১১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগ এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানায়।
পুলিশ সদর দপ্তরর জানিয়েছে, গত ৪ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১১১টি অস্ত্র উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রিভলভার ৭টি, পিস্তল ৩০টি, রাইফেল ৯টি, শটগান ১৫টি, পাইপগান ৩টি, শুটারগান ১৬টি, এলজি ৫টি, বন্দুক ১৫টি, একে-৪৭ ১টি, গ্যাসগান ১টি, চাইনিজ রাইফেল ১টি, এয়ারগান ১টি, এসবিবিএল ৩টি, এসএমজি ৩টি ও টিয়ার গ্যাস লঞ্চার ১টি।
