বেহাত হচ্ছে অভিনয়শিল্পী সংঘের সরকারি প্লট!

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩ এএম

মাত্র তিন মাসের ব্যবধানে বেহাত হতে যাচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া অভিনয়শিল্পী সংঘের নেতাদের আফতাবনগরের প্লট! অভিনয়শিল্পীদের সেই প্লটের সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়েছে, সেই সঙ্গে খুলে ফেলা হয়েছে সাইনবোর্ড। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি বলেন, ‘পটপরিবর্তনের পরই সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়েছে ওই জায়গার। কে বা কারা কাজটি করেছে জানি না।’

কিন্তু প্রাচীর ভাঙলেও প্লটের মালিকানা বেহাত হওয়া প্রসঙ্গে হতাশার কণ্ঠে এই শিল্পী-নেতা বললেন, ‘এখন তো অনেক কিছুই ঘটছে। তাই আগাম কিছু বলতে পারছি না।’ চলতি বছরের ৩ মে রাজধানীর আফতাবনগরে একটি প্লট বুঝে পেয়েছেন অভিনয়শিল্পী সংঘের নেতারা। সেদিনই সংঘের বেশ কয়েকজন সদস্য প্লটটি দেখতে যান। ওইদিন সীমানাপ্রাচীর তুলে দেন তারা। ঝুলিয়ে দেন সংঘের সাইনবোর্ড। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এবং ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান, এসিল্যান্ড তেজগাঁও শরিফ মো. হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংঘটির নেতারা জানিয়েছিলেন, শিল্পীদের প্রশিক্ষণ, মিটিং, একসঙ্গে সময় কাটানোসহ বিভিন্ন কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে এটি। সেভাবেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত