ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ এএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। গত সোমবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন ইন্টেলিজেনস অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের মোহাম্মদ মাহবুব হাসানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত, ট্রাফিক তেজগাঁও বিভাগের মোস্তাক আহমেদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের মো. জাফর হোসেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; ট্রাফিক-গুলশান বিভাগের আবদুল মোমেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; এএফএম তারিক হোসেন খানকে মিরপুর ও তেজগাঁও বিভাগ ট্রাফিকে সংযুক্ত করা হয়েছে। তাছাড়া মুহাম্মদ তালেবুর রহমানকে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে; ট্রাফিক লালবাগ বিভাগের সালমা সৈয়দা পলিকে ট্রাফিক লালবাগ ও ওয়ারী বিভাগে; ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মো. ফারুক হোসেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ইন্টেলিজেনস অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে; মোহাম্মদ মাসুদ রানাকে প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগে, মো. তারেক মাহমুদকে ট্রাফিক গুলশান ও উত্তরা বিভাগে এবং ট্রাফিক উত্তরা বিভাগের সুমন দেবকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত