দুই দফায় ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে আজও বিক্ষোভ করছেন একদল ক্ষুব্ধ কর্মকর্তা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এর আগে গতকাল মঙ্গলবারও ডিসি নিয়োগের ওই প্রজ্ঞাপন বাতিলের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন এ পদে যেতে আগ্রহীরা।
এ অবস্থায় তাদের দাবি-দাওয়ার বিষয়ে কথা বলতে সঙ্গে বিক্ষোভকারী কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে বৈঠকে বসেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ১২টা পর্যন্ত পাওয়া খবরে বৈঠক চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। অর্থ লেনদেনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ‘সুবিধাভোগী কর্মকর্তাদের’ ডিসি করা হয়েছে অভিযোগ তুলে নিয়োগের দু’টি প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ কর্মকর্তারা।
