ঢাকায় বিএনপির সমাবেশ রবিবার শনিবার স্মরণসভা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ এএম

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে আগামী ১৪ সেপ্টেম্বর, শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সভা করবে বিএনপি। পরদিন রবিবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে সমাবেশ করবে দলটি। সোহরাওয়ার্দী উদ্যান বা নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চান দলের নেতারা। 

গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি ও অঙ্গসংগঠনের এক যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘আমরা দুইদিনের কর্মসূচি হাতে নিয়েছি। একটি হচ্ছে ছাত্র-জনতার অভ্যুত্থান ও স্বৈরাচার আওয়ামী শাসনামলে গণতন্ত্রের জন্য প্রাণ দেওয়া শহীদদের স্মরণে সভা। এটি হবে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টা থেকে। দ্বিতীয় কর্মসূচি হচ্ছে গণতন্ত্র দিবসের দিন সমাবেশ। ওই দিন সারা দেশে বিভাগীয় পর্যায়ে শোভাযাত্রা হবে।’ সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগর বিএনপির রফিকুল আলম মজনু, আমিনুল হক, তানভীর আহমেদ রবিন, যুবদলের মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, কৃষক দলের মোশারফ হোসেন, ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দীন নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত