বাংলাদেশের দাবা অলিম্পিয়াড অভিযান শুরু হলো জয় দিয়ে। হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগের প্রথম রাউন্ডে ৪ বোর্ডেই জয় তুলে নিয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়।
প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল লেসোথো। নিয়াজ মোরশেদ মোকেতে কারাবোকে, এনামুল হোসেন রাজীব লেবাজোয়া শেফেকে, ফাহাদ রহমান খালেমা সেচাবাকে ও মনন রেজা নীড় এমফানে থাবাংকে হারিয়েছেন।
এবার উন্মুক্ত বিভাগ হতে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার নর্মের জন্য ভিয়েতনামের বিপক্ষেজ লড়াই করবেন। দুই ফিদে মাস্টার মনন রেজা নীড় ও তাহসিন তাজওয়ার জিয়া আন্তর্জাতিক মাস্টার নর্মের জন্য খেলবেন।
উন্মুক্ত বিভাগের পাশাপাশি জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরাও। প্রথম রাউন্ডে নারী দলের প্রতিপক্ষ ছিল সেন্ট লুসিয়া। মেয়েদের দলও ৪টি বোর্ডে জয় পেয়েছে। নোশিন আঞ্জুম লিউ মিলাকে, ওয়ালিজা আহমেদ ওয়াহিদ চেলসিকে, নুসরাত জাহান আলো জেমস ভারনেসাকে ও ওয়াদিফা আহমেদ রিচার্ডস ত্রিশানকে হারিয়েছেন।
বাংলাদেশ নারী দলের আরেক দাবাড়ু আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। এছাড়া বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক হিসেবে রয়েছেন ন্যাশনাল ইনস্ট্রাক্টর মাহমুদা হক চৌধুরী মলি।
পরিচালক হয়ে বিসিবিতে আসতে পারেন তামিম
মেজাজ হারিয়ে ক্যামেরায় থাপ্পড় মার্তিনেজের, শাস্তি দাবি সাংবাদিকদের